২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গলায় রশি বাঁধা যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের পটিয়া উপজেলায় পুকুর থেকে গলায় রশি বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2017, 12:25 PM

Updated : 19 Aug 2022, 05:27 PM

Image
ম্যাপ: চট্টগ্রাম

ম্যাপ: চট্টগ্রাম

আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম মনসা সিপাহী বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান পটিয়া থানার কালারপুল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা খবর দেওয়ার পর লাশটি উদ্ধার করা হয়। ওই যুবকের পরনে লুঙ্গি ও শার্ট ছিল।

পুলিশ কর্মকর্তা আলী জানান, লাশের গলায় চিকন পাটের রশি লাগানো ছিল। ময়নাতদন্তের পর বোঝা যাবে এটি হত্যাকাণ্ড কিনা।