২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দিনমজুরের লাশ উদ্ধার

চট্টগ্রামের একটি হাসপাতাল থেকে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2017, 08:44 PM

Updated : 19 Aug 2022, 05:24 PM

সোমবার বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করা লাশটি উপজেলার শাকপুরা এলাকার বাসিন্দা মো. ইসমাইলের (৩০)।

মৃতদেহে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি জানিয়ে বোয়ালখালী থানার ওসি সালাহউদ্দিন চৌধুরী বলেন, “ইসমাইলের মুখে ফেনা ছিল। কীভাবে সে মারা গেছে তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগে বলা সম্ভব না।”

সোমবার বিকালে গুরুতর অসুস্থ অবস্থায় ওই যুবককে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কিছুক্ষণ পরই তার মৃত্যু হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

“খবর পেয়ে পুলিশ গিয়ে ওই যুবকের পোশাকের পকেটে থাকা মোবাইল ফোন থেকে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে লাশ শনাক্ত করে।”