চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামের আকবর শাহ এলাকা থেকে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে জাকির হোসেন রোডের ইস্পাহানি গেইটের সামনে থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান থানার পরিদর্শক (তদন্ত) উৎপল বড়ুয়া।
গ্রেপ্তার দুজন হলেন- রমজান আলী (২৬) ও মোহাম্মদ রুবেল (২৪)। দুজনের বাড়িই সন্দ্বীপে।
পুলিশ কর্মকর্তা উৎপল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটকের পর তাদের কাছ থেকে একটি এলজি, দুটি কার্তুজ ও একটি রামদা উদ্ধার করা হয়।
এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
