২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জাল টাকাসহ ২ নারী গ্রেপ্তার

চট্টগ্রামে ৫৭ হাজার টাকার সমপরিমাণ জাল নোটসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2017, 05:16 PM

Updated : 19 Aug 2022, 05:11 PM

গ্রেপ্তাররা হলেন- বিবি আছমা নদী (২৫) ও ফাতেমা বেগম (৩৫)। তারা দুইজনই লক্ষীপুরের বাসিন্দা।

চট্টগ্রাম নগরীর আকবর শাহ ও ডবলমুরিং থানা এলাকা থেকে রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান আকবর শাহ থানার ওসি মুহাম্মদ আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, রাতে সিটি গেইট এলাকা দিয়ে যাওয়ার সময় সন্দেহজনক আচরণের জন্য নদীকে আটক করে তল্লাশি করে পুলিশ। এসময় তার কাছ থেকে পুলিশ এক হাজার টাকার নোটের সমমানের ৪০টি জাল নোট উদ্ধার করে।

পরে নদীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে ফাতেমা বেগম নামে এক নারীর কাছ থেকে টাকাগুলো নিয়ে লক্ষীপুর যাচ্ছিলেন বলে জানান।

ওসি আলমগীর আরও জানান, নদীর কাছ থেকে পাওয়া তথ্যে আগ্রবাদ সিডিএ আবাসিক এলাকার ১৬ নম্বর রোডে একটি বাসায় অভিযান চালিয়ে ফাতেমাকে গ্রেপ্তার করা হয়।

পরে বাসা তল্লাশি করে আরও ১৭টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয় বলে জানান ওসি।