চট্টগ্রামে বৃদ্ধর লাশ উদ্ধার
চট্টগ্রামের পটিয়ায় অজ্ঞাত এক বৃদ্ধর লাশ উদ্ধার করেছে পুলিশ
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আনুমানিক ৭০ বছর বয়সী ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয় বলে পটিয়া থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “থানার কাছে একটি মার্কেটের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
“তার পরনে লুঙ্গি ও ফতুয়া রয়েছে। লাশে কোনো আঘাতের চিহ্ন নাই। তার হয়ত স্বাভাবিক মৃত্যু হয়ে থাকতে পারে।”
