২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় দোতলা বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের পটিয়া উপজেলার গৈরলার টেক এলাকায় বিআরটিসির একটি দোতলা বাস উল্টে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2017, 10:33 PM

Updated : 19 Aug 2022, 04:59 PM

মঙ্গলবার রাত পৌন ৮টার দিকে নগরী থেকে পটিয়ামুখী বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

রাত সাড়ে ৯টা পর্যন্ত বাসটি খাদ থেকে তোলা সম্ভব হয়নি।

হাইওয়ে পুলিশের পটিয়া ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এতে সড়কের পাশের মাটি পিচ্ছিল হয়ে আছে।

“গৈরলার টেক এলাকায় বাসটি চাকা সড়ক থেকে নেমে গেলে পিচ্ছিল মাটির কারণে পুরো বাস বামদিকে কাত হয়ে নিচের খাদে পড়ে যায়।”

মিজানুর বলেন, এতে ১৫ জন বাসযাত্রী আহত হয়েছেন। তবে কারও আঘাত তেমন গুরুতর নয়।

“একজন যাত্রীর পা বাসের সিটে আটকে গিয়েছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করেছে।”

ফায়ার সার্ভিসের পটিয়া স্টেশনের স্টেশন অফিসার রণধীর দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাস থেকে তিনজনকে আমরা উদ্ধার করেছি।”

এরা হলেন- নোয়াখালী জেলার সুর্বণচর এলাকার বাসিন্দা অনিকা শীল (২৫), অমিত চন্দ্র শীল (২০) ও বিক্রম শীল (২৫)।

হাইওয়ে পুলিশের কর্মকর্তা মিজানুর বলেন, “আমাদের একটি রেকার দিয়ে চেষ্টা করেও বাসটি খাদ থেকে তোলা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস আরও দুটি রেকার নিয়ে এসেছে।

“এখন তিনটি রেকার দিয়ে চেষ্টা করছে। বাসটি তোলা সম্ভব হলে জানা যাবে বাসের নিচে কেউ চাপা আছে কি না। তবে সেই সম্ভাবনা খুব কম।”