পাহাড়িদের বসতিতে হামলাকারীদের গ্রেপ্তার দাবি
রাঙামাটির লংগদুতে যুবলীগ নেতা নিহতের প্রতিবাদ মিছিল থেকে আদিবাসীদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে চট্টগ্রামে সমাবেশ হয়েছে।
রোববার বিকালে নগরীর আন্দরকিল্লা মোড়ে সমাবেশে এ দাবি জানান বিভিন্ন গণসংগঠনের নেতারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে পার্বত্য অঞ্চলে বাঙালি ‘সেটেলারদের’ পুনর্বাসন করেন। পরবর্তীতে রাজনৈতিক উদ্দেশ্যে বাঙালি ও পাহাড়িদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়।
আওয়ামী লীগ সরকার ১৯৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তি করলেও এখন পর্যন্ত তা বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
দ্রুত শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং গত শুক্রবারের হামলা-অগ্নিসংযোগের বিচার বিভাগীয় তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানান তারা।
গত বৃহস্পতিবার যুবলীগের লংগদু সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম নয়নের লাশ উদ্ধাররে পর ওই এলাকায় উত্তজেনা তৈরি হয়।
শুক্রবার সকালে ময়নাতদন্তরে পর নয়নের লাশ লংগদু উপজেলা সদরের বাত্যপাড়ায় নিয়ে যাওয়া হলে সেখান থেকে লাশ নিয়ে লংগদু সদরে বিক্ষোভ-মিছিল বের হয়।
এক পর্যায়ে একদল লোক তিনটিলা পাড়া, বাত্যপাড়া, উত্তর ও দক্ষিণ মাকিজুড় ও বড়াদম এলাকায় পাহাড়িদের ঘরবাড়িতে আগুন দেয় বলে স্থানীয়দের ভাষ্য।
ক্ষেতমজুর সমিতি চট্টগ্রাম জেলার আহ্বায়ক অমৃত বড়ুয়ার সভাপতিত্বে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী নোবেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন টিইউসি চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক রাহাত উল্লাহ জাহিদ, উদীচী চট্টগ্রাম জেলার সহ-সাধারণ সম্পাদক জয় সেন, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল সিকদার, আদিবাসী কর্মজীবী ঐক্য পরিষদ সভাপতি রোমেল চাকমা, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলারেআহ্বায়ক গোলাম সরোয়ার।
