২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৫ হাজার ইয়াবাসহ চট্টগ্রামে আটক ৩

চট্টগ্রামে পাঁচ হাজার ৮০০ ইয়াবাসহ তিন জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2017, 12:03 PM

Updated : 11 Oct 2022, 02:06 PM

শনিবার গভীর রাতে কোতোয়ালি থানার ফিশারিঘাট, সদরঘাট ও নিউমার্কেট এলাকায় অভিযানে তারা ধরা পড়ে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এরা হলেন- আবদুস সালাম (৫০), নুর মোহাম্মদ (৪০) ও শমশের আলী (৩৫); সবাই কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “কালো স্কচটেপে মুড়িয়ে তৈরী বুলেটে (প্যাকেট) কলা মাখিয়ে বিশেষ কৌশলে পেটের ভেতর নিয়ে এসব ইয়াবা বহন করা হচ্ছিল।”