২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বজ্রপাতে নিহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও চারজন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2017, 07:11 PM

Updated : 19 Aug 2022, 04:45 PM

বৃহস্পতিবার ভোরের দিকে মিরসরাইয়ের ওছমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. আলমগীর ও নুরুল গণি। তারা ওছমানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাঁশখালী গ্রামের বাসিন্দা।

ওছমানপুর ইউনিয়ন চেয়ারম্যান মফিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর রাতের দিকে মুহুরী প্রজেক্ট এলাকা কাছে একটি পুকুরে পেতে রাখা জাল তুলতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হয় আলমগীর ও নুরুল গণি।

এ ঘটনায় আহত চারজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান মফিজুল হক।