চট্টগ্রামে ৪ ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার
চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে ‘পেশাদার ছিনতাইকারী’ বলছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- আজাদুর রহমান সোহেল (২৩), আনোয়ার হোসেন ওরফে রাজু (২৮), রাহাত উদ্দিন (২৬), হাবিবুর রহমান ওরফে মুন্না (২২)।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার ভোরে এক যুবক চাঁদপুর যাওয়ার জন্য রেলস্টেশনে আসার পথে গতিরোধ করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় গ্রেপ্তাররা।
“ছিনতাইয়ের শিকার ওই যুবকের অভিযোগ পেয়ে ডবলমুরিং থানা পুলিশেরে একটি টিম অভিযান শুরু করে। ভোরে স্টেশন এলাকায় বসে ইয়াবা সেবনের সময় তাদের গ্রেপ্তার করা হয়।”
গ্রেপ্তারদের কাছ থেকে কয়েকটি ছুরি, চারটি কার্তুজ ও ছিনতাই করা দুইটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন সেলিম।
