২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে খুন করে স্বর্ণালঙ্কার লুট

চট্টগ্রামের বাঁশখালীতে এক প্রবাসীকে গুলি চালিয়ে হত্যা করে স্বর্ণালংকার লুট হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2017, 04:36 PM

Updated : 19 Aug 2022, 04:44 PM

মঙ্গলবার রাতে গুলিবিদ্ধ হওয়ার পর ভোর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মো. জাফর আহমেদ (৭২) নামে ওই ব্যক্তি।

কক্সবাজারের রামু উপজেলার মিঠাছড়া ইউনিয়নের বাসিন্দা জাফর স্ত্রীকে নিয়ে বাঁশখালী সদর উপজেলার আশকারিয়া পাড়ায় মোস্তাক ভিলা নামে একটি ভবনে ভাড়া থাকতেন।

বাঁশখালী থানার ওসি মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “রাতে কয়েকজন লোক জাফরের বাসায় গিয়ে স্বর্ণালঙ্কার লুট করে। এসময় বাধা দিতে গেলে তারা জাফরকে গুলি করে।”

গুলিবিদ্ধ জাফরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। অবস্থার অবনতি ঘটায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু ঘটে।

ওসি আলমগীর জানান, জাফর ও তার স্ত্রী দীর্ঘদিন সৌদি আরব ছিলেন।

কেন তারা বাঁশখালীতে থাকতেন এবং এর সাথে অন্য কোনো বিষয় জড়িত কি না, সে বিষয়ে অনুসন্ধান চলছে বলে ওসি জানান।