২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারি উপজেলা থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2017, 03:09 PM

Updated : 19 Aug 2022, 04:34 PM

মঙ্গলবার ভোররাতে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মহিন উদ্দিন বাবলু (৩৩) ওই এলাকার অলি আহম্মেদের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবলুকে গ্রেপ্তার করা হয়।

তার কাছ থেকে দুইটি ওয়ান শুটারগান এবং শর্টগানের তিনটি কার্তুজ উদ্ধার করা হয় বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।