র্যাব-ডিবির পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১
র্যাব ও গোয়েন্দা পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার কুতুবুর রহমান জানান, গিয়াস উদ্দিন (৪০) নামের ওই ব্যক্তিকে বৃহস্পতিবার সকালে তার নোয়াখালীর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গিয়াস আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বিভিন্নভাবে প্রতারণা চালিয়ে আসছিলেন। ওই অভিযোগে তার বিরুদ্ধে একটি প্রতারণার মামলাও আছে।
