চট্টগ্রামে ১৩ সোনার বারসহ তিনজন গ্রেপ্তার
চট্টগ্রামের পাহাড়তলীতে একটি প্রাইভেট কার থেকে ১৩টি সোনার বারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
রোববার বিকালে তাদের গ্রেপ্তারের ২৪ ঘণ্টা পর সোমবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পুলিশের পক্ষ থেকে বিষয়টি প্রকাশ করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সুলাল ধর (৩৮), জনি বণিক (৩৩) ও প্রাইভেট কারের চালক ছোট ব্রহ্মচারী (২৫)।
“গোপন সংবাদের ভিত্তিতে আকবর শাহ থানার পাহাড়তলী বালিকা স্কুলের সামনে প্রাইভেট কারটি থামিয়ে সুলাল ও জনিকে তল্লাশি করে বেল্টের মতো করে পেঁচিয়ে কোমরে রাখা ১৩টি সোনার পাওয়া যায়।”
সোনার বারগুলোর বৈধ কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি বলে জানান তিনি।
