২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীর ট্রাকচাপায় মারা গেলেন অটোরিকশা চালকও

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাক চাপায় অটোরিকশার দুই আরোহী নিহতের পর অটোরিকশা চালকও মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2017, 09:33 PM

Updated : 11 Apr 2022, 11:21 PM

নিহত অটোরিকশা চালক আবছার (৬০) সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারির কদমরসুল এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকালে নন্দীরহাট এলাকার ওই দুর্ঘটনায় মোট চারজনকে হাসপাতালে আনা হলে তার মধ্যে এক নারীসহ দুইজন মারা যান।

এরপর চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যান আবছার।

বেলা ৩টার দিকে নগরমুখী একটি ট্রাক পেছন থেকে অটোরিকশাকে চাপা দিলে গুরুতর আহত হন চারজন।

পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে বলে জানান হাটহাজারী থানার এসআই জাহাঙ্গীর আলম।