ছাদের পানি পড়া নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধার
চট্টগ্রামের আনোয়ারায় ছাদ থেকে পানি পড়া নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পরিবারের মারামারিতে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
ম্যাপ: চট্টগ্রাম
তিনি জানান, ভোর সাড়ে ৬টার দিকে আনোয়ারা উপজেলার বারাশাত ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় মারামারির এ ঘটনা ঘটে। নিহত সখিনা আক্তার (৬৫) ওই এলাকার মফজল আহমেদের স্ত্রী।
ওসি জানান, বৃষ্টির পানি এক বাসার ছাদ থেকে আরেক বাসায় পড়ায় দুই প্রতিবেশী আনসার আলী ও মফজল আহমেদের পরিবারের সদস্যদের মধ্যে মঙ্গলবার বিকালে ঝগড়া বাঁধে।
এরপর বুধবার সকালে সখিনার দুই ছেলে এলাকার দোকানে গেলে তাদের ওপর হামলা করে আনসারের লোকজন।
“মারামারি থামাতে গিয়ে সখিনা আক্তার ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।”
ওসি দুলাল মাহমুদ জানান, আনসার আলী ও মফজল আহমেদের মধ্যে আত্মীতার সম্পর্কও আছে।
মারামারিতে আহত মোহাম্মদ আলম (৩০), রফিক (৪০), নাছির আলম (৩২) ও আনসার আলীকে (৪০) চট্টগ্রাম মেডিকেলে চিকিৎৎসা দেওয়া হচ্ছে।
