২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডুবতে থাকা লাইটার থেকে ৯ জন উদ্ধার

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে ডুবতে থাকা কয়লাবাহী একটি লাইটার জাহাজ থেকে নয়জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2017, 07:37 PM

Updated : 19 Aug 2022, 04:12 PM

রোববার বেলা দুইটার দিকে বহিঃনোঙ্গরের ১ নম্বর বয়া থেকে তিন মাইল উত্তর-পশ্চিমে নোঙ্গর করা এমভি কৃষ্ণচূড়া নামের লাইটার জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে আনুমানিক ছয়শ টন কয়লা ছিল।

কোস্ট গার্ডের টহল জাহাজ সিজিএস তৌহিদের অধিনায়ক লে. কমান্ডার ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বঙ্গোপসাগরে প্রচন্ড বাতাসের কারণে সমুদ্রে আবহাওয়া খুব খারাপ ছিল।

“একারণে লাইটারটির ইঞ্জিন রুম ড্যামেজ হয়ে যায় এবং পানি প্রবেশ করে জাহাজটি ডুবতে শুরু করে।”

খবর পেয়ে কোস্ট গার্ডের টহল জাহাজ সিজিএস তৌহিদ ঘটনাস্থলে গিয়ে জাহাজে থাকা নয়জনকে উদ্ধার করে বলে জানান তিনি।

যাদেরকে উদ্ধার করা হয়েছে তারা হলেন- ইকবাল মোল্লা (৩৪), রানা মোল্লা (২৪), রাসেল মোল্লা (২৮), জুলফিকার আলী (৩৫), নাজির শেখ (১৮), জামাল শেখ (২৫), লালচান শেখ (২৩), এরশাদ মিয়া (৩৬) ও বাহার উদ্দিন (২৪)।