কর্ণফুলী নদীর ১১ ঘাটে কাজ বন্ধ রেখে শ্রমিক মারধরের প্রতিবাদ
চাঁদার দাবিতে এক শ্রমিককে মারধর করার ঘটনায় চট্টগ্রামের কর্ণফুলী নদীর ১১টি ঘাটে কাজ বন্ধ করে প্রতিবাদ জানিয়েছে ঘাট-গুদাম শ্রমিকরা।
শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্ণফুলীর ১১টি ঘাটে অবস্থানরত লাইটার জাহাজ থেকে পণ্য ওঠা-নামা বন্ধ রাখে ঘাট-গুদাম শ্রমিক লীগ।
ঘাট-গুদাম শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাজা মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত বৃহস্পতিবার সদরঘাট এলাকার একটি ঘাটে সন্ত্রাসীদের চাঁদা দাবির বিরুদ্ধে প্রতিবাদ করায় আওলাদ মাঝি নামে এক শ্রমিককে মারধর করা হয়।
বিকালে চট্টগ্রাম চেম্বার, শ্রমিক সরবরাহকারী কন্ট্রক্টর ও পুলিশের সাথে শ্রমিক নেতাদের বৈঠকের পর কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত স্থগিত করা হয়।
রাজা মিয়া জানান, “বৈঠকে প্রতি বস্তা থেকে শ্রমিকদের কাছ থেকে আদায় করা ১০ পয়সা তাদের বেতনের সাথে কন্ট্রাক্টররা দিয়ে দেবেন।”
রোববার সকাল থেকে শ্রমিকরা পুনরায় কাজে যোগ দেবেন বলে জানান তিনি।
