২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসে আগুন

চট্টগ্রামে ছাত্রদলের হরতালের আগের রাতে শাহ আমানত সেতু সংলগ্ন গোল চত্বরে ইউনিক পরিবহনের একটি বাসে আগুন লেগেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2017, 10:33 PM

Updated : 11 Oct 2022, 01:42 PM

শনিবার রাত সোয়া ৯টার দিকে দাঁড়িয়ে থাকা ওই বাসে এ অগ্নিকাণ্ড হয়।

আগুনে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন বাকলিয়া থানার ওসি প্রণব কুমার চৌধুরী।

তবে আগুন কেউ লাগিয়েছে নাকি কোনো দুর্ঘটনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

ওসি প্রণব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোল চত্বর এলাকায় দাঁড়িয়ে থাকা বাসটি ইঞ্জিন মেরামতের কাজ করছিল।

“এসময় বাসটিতে আগুন দেখা গেলে খবর পেয়ে দুটি গাড়িতে করে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”

কেন্দ্রীয় ছাত্রদল নেতা নূর আলম নূরু হত্যার প্রতিবাদে রোববার বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে অর্ধদিবস হরতাল ডেকেছে সংগঠনটির চট্টগ্রাম মহানগর কমিটি।

গত ৩০ মার্চ দুপুরে রাউজান উপজেলার বাগোয়ান এলাকায় কর্ণফুলী নদীর পাড়ে হাত-মুখ বাঁধা অবস্থায় নুরুর লাশ পাওয়া যায়।

নুরুল আলম নুরু কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক ছিলেন। তার বাসা চট্টগ্রাম নগরীর চন্দনপুরায়।