চট্টগ্রামে পিকনিকের মাইক্রো খাদে, যুবকের মৃত্যু
চট্টগ্রামের জোরারগঞ্জে পিকনিকের একটি মাইক্রোবাস খাদে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত আজিজুল (২৪) নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ৫ নম্বর ওয়ার্ডের মো. আব্বাসের ছেলে।
বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ বারৈয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চট্টগ্রাম মেডিকের কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক রসিক চাকমা জানান।
তিনি বলেন, নারায়ণগঞ্জ থেকে মাইক্রোবাসটি কক্সবাজার যাচ্ছিল। বারৈয়ারহাট বাজার পার হওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি খাদে পড়ে যায়।
গুরুতর আহত আজিজুলকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে রসিক চাকমা জানান।
