চট্টগ্রাম কারাগারে আসামির মৃত্যু
চট্টগ্রামে চেক জালিয়াতির মামলার আসমি অসুস্থ হয়ে মারা গেছেন।
মৃত মমতাজ আলী (৪৮) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ইদ্রিস আলীর ছেলে।
চট্টগ্রামের সিনিয়র জেল সুপার ইকবাল কবির জানান, চেক জালিয়াতির মামলায় বিচারাধীন আসামি মমতাজকে ২৪ জানুয়ারি কারাগারে পাঠায় আদালত। বুধবার ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।
