২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কোল্ডস্টোরেজ থেকে ২৫০ কেজি জাটকা জব্দ

চট্টগ্রামের সদরঘাট এলাকার ফিশারিঘাট থেকে ২৫০ কেজি জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2017, 08:31 PM

Updated : 19 Aug 2022, 03:52 PM

মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আরাফাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগে থেকে খবর পেয়ে ফিশারিঘাট এলাকার তাহসান কোল্ডস্টোরেজে অভিযান চালিয়ে ২৫০ কেজি জাটকা জব্দ করা হয়।

এসময় ওই কোল্ডস্টোরেজকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয় বলে জানান তিনি।

আরাফাত বলেন, জব্দ মাছ নগরীর কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন জেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তা কামাল উদ্দিন।