২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের পাহাড়তলী থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2017, 04:48 PM

Updated : 19 Aug 2022, 03:50 PM

বৃহস্পতিবার ভোরে পাহাড়তলী বাজার রেলওয়ে মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম।

গ্রেপ্তার মো. আলাউদ্দিন আলো (৩০) নিজেকে যুবলীগ নেতা হিসেবে দাবি করতেন।

ওসি মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে পাহাড়তলী বাজার এলাকায় স্থানীয় কাউন্সিলর সাবের আহমেদের ছেলেকে ছুরিকাঘাত করে আলো ও তার সহযোগীরা।

এ ঘটনায় মামলার পর রাত অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আলোকে গ্রেপ্তার করা হয়।

আলোর বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টসহ গত একমাসে তিনটি মামলা হয়েছে জানিয়ে ওসি বলেন, তিনি স্থানীয় সন্ত্রাসী হিসেবে পরিচিত।

বুধবার রাতে পাহাড়তলী বাজারে কাউন্সিলর সাবের আহমেদের ছেলেসহ দুই যুবককে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। এসময় তারা কাউন্সলরের ব্যক্তিগত গাড়িও ভাংচুর করে।