সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে একুশ পালন
ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সে শহীদদের স্মরণ করেছে ‘আলোর ঠিকানা’।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মরণের পর সুবিধাবঞ্চিত এ শিশুদের জন্য রাখা হয় বিভিন্ন কর্মসূচি।
‘আমার মুক্তি আলোয় আলোয়’ স্লোগানকে সামনে রেখে ২০১৫ সালের সেপ্টেম্বরে যাত্রা শুরু করে ‘আলোর ঠিকানা’ নামের এই স্কুল। বর্তমানে সুবিধাবঞ্চিত ৬৮ জন শিশুকে প্রাথমিক শিক্ষা দেওয়া হচ্ছে এই স্কুলে।
ঋত্বিক জানান, গত বছরের মতো এই বছরও এ শিশুদের নিয়ে প্রভাতফেরি করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে।
সকালে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর পুরানো রেল স্টেশন এলাকায় স্থাপন করা এ স্কুলে আলোচনা সভা ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩২তম ব্যাচের পক্ষ থেকে ৬৮ শিশুকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
