২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীতে আগুনে পুড়েছে ২ দোকান

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় আগুনে দুটি দোকান পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2017, 10:44 PM

Updated : 19 Aug 2022, 03:43 PM

বুধবার বিকাল ৩টার দিকে হাটহাজারী থানার সামনে সেমিপাকা ওই দুটি দোকানে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের (জোন-৩) উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওয়েল্ডিং এর স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়।

“আগুনে নবী আলমের মালিকানাধীন হাডওর্য়ারের দোকান এবং শফি উল্লাহর মালিকানাধীন সাইকেলের দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

হাটহাজারী, রাউজান ও বায়েজিদ স্টেশনের মোট সাতটি গাড়ি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বিকাল সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।