২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনি থেকে ২ হাজার ১৩০টি ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2017, 10:40 PM

Updated : 19 Aug 2022, 03:43 PM

বুধবার রাতে র‌্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি সোহেল মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

গ্রেপ্তার মো. ফেরদৌস (৩৬) পূর্ব ফিরোজ শাহ কলোনির মৃত মফিজুর রহমানের ছেলে।

র‌্যাব কর্মকর্তা সোহেল মাহমুদ জানান, “বুধবার সন্ধ্যায় ফেরদৌসের বসত ঘরে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দুই হাজার ১৩০ পিস ইয়াবা, ৮০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৩৫ হাজার ৪৯০ টাকা উদ্ধার করা হয়।”

গ্রেপ্তার ফেরদৌসের বিরুদ্ধে আকবর শাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা আছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা সোহেল মাহমুদ।