চট্টগ্রামে ৯ প্রতিষ্ঠানের জরিমানা
ট্রেড লাইসেন্স না থাকা ও নবায়ন না করে ব্যবসা পরিচালনা করায় চট্টগ্রামে নয় প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার নগরীর কেসি দে রোড, লয়েল রোড, জেলা পরিষদ মার্কেট ও নিউ মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)। অভিযান পরিচালনা করেন সিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট যুথিকা সরকার।
সিসিসির ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারি মো. জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রেড লাইসেন্স না নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা ও লাইসেন্স নবায়ন না করায় নয় প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করে আদালত।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে- আলী ফ্যাশন, ইরানি বোরখা হাউজ, রোজভ্যালি গার্ডেন, নন্দন স্টোর, লয়েল বোর্ডিং, মইন ফ্যাব্রিক্স, ইসলামাবাদ স্টোর, এসএমএস হোমিও হল ও সুগন্ধা হোটেল।
