২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হচ্ছে লোকসংস্কৃতি উৎসব

চট্টগ্রামের ডিসি হিলে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2017, 08:41 PM

Updated : 19 Aug 2022, 03:37 PM

২ ফেব্রুয়ারি এ উৎসব শুরু হচ্ছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে আয়োজক সংস্থা ‘সমাজ সমীক্ষা সংঘ’।

৬ষ্ঠ বারের মত এ উৎসবের আয়োজন করছে ‘সমাজ সমীক্ষা সংঘ’।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লোকসংস্কৃতি উদযাপন পরিষদ-২০১৭’র সভাপতি আলতাফ হোসেন বাচ্চু জানান, এবারের উৎসবে টাইটেল স্পন্সর হিসেবে সহযোগিতা করছে বাংলাদেশ এডিবল অয়েল কোম্পানি। উৎসবের নামকরণও করা হয়েছে ‘রুপচাঁদা লোকসংস্কৃতি উৎসব-২০১৭’।

আলতাফ বাচ্চু বলেন, প্রতিষ্ঠার পর থেকেই সমাজ সমীক্ষা সংঘ সমাজ, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতিসহ নানান বিষয়ে সচেতনতা সৃষ্টির প্রয়াস চালিয়ে যাচ্ছে।

“আকাশ সংস্কৃতির যুগে তরুণ প্রজন্মকে শেকড়মুখি করতেই আমাদের এ আয়োজন”।

২ ফেব্রুয়ারি বিকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে এ উৎসবের সূচনা হবে জানান বাচ্চু।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সমীক্ষা সংঘের নির্বাহী পরিচালক আহমদ খসরু ও লোকসংস্কৃতি উৎসব উদযাপন কমিটির আবদুল্লাহ হাসান পিকু।