সিআইইউর ইংরেজি বিভাগের ওরিয়েন্টশন
চট্টগ্রাম ইন্ডিপেডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ইংরেজি বিভাগের ওরিয়েন্টশন সম্পন্ন হয়েছে।
রোববার বিকালে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।
তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “পড়াশুনার পাশাপাশি অন্যান্য মানবিক গুণাবলিও অর্জন করতে হবে, প্রকৃতির প্রতি শ্রদ্ধা থাকে হবে, মানুষকে সম্মান করতে হবে, জগতকে নিজের ভাষায় ব্যাখ্যা করতে জানতে হবে।
“যে শুরুটা ভালো হয়েছে, তার শেষটাও ভালো হওয়া চাই। আমি আশা করি আজকের নতুন শিক্ষার্থীরা সফলভাবে এখান থেকে তাদের শিক্ষাজীবন শেষ করবে।”
শিক্ষার্থীদের বই পড়ার তাগিদ দেন এই কথাসাহিত্যিাক।
সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিআইইউ ট্রাস্টি বোর্ডের সদস্য সাফিয়া গাজী রহমান, লিবারেল আর্টস অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং ইংরেজি সাহিত্যের অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, ইংরেজি বিভাগের প্রধান সার্মেন রড্রিক্স, প্রক্টর প্রকৌশলী রশিদ এ চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সরকার কামরুল মামুন, গ্রন্থগারিক ড. মো. জিল্লুর রহমান প্রমুখ।
