২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়তলীতে আগুনে পুড়ল ঝুটের কাপড়

চট্টগ্রামের পাহাড়তলীতে অগ্নিকাণ্ডে একটি পোশাক কারখানার ছাদে জমিয়ে রাখা ঝুটের কাপড় পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 01:04 PM

Updated : 19 Aug 2022, 03:36 PM

বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বিশ্বান্তর বড়ুয়া জানান, রোববার সকাল পৌনে ১০টার দিকে সাগরিকার ‘বিনটেক্স গার্মেন্টসে’ এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের বন্দর ও আগ্রাবাদ স্টেশনের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

“ওই কারখানার তিন তলা ভবনের ছাদে ঝুট কাপড় জমিয়ে রাখা হয়েছিল। কারও সিগারেটের ফেলে দেওয়া অংশ থেকে সেখানে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় কেউ হতাহত হননি জানিয়ে বিশ্বান্তর বলেন, আগুনে দুই লাখ টাকার কাপড় পুড়ে গেছে।