২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূর্য সেনকে স্মরণ

ব্রিটিশবিরোধী আন্দোলনের অন‌্যতম নায়ক মাস্টারদা সূর্যসেনের ৮৩তম ফাঁসি দিবসে শ্রদ্ধার্ঘ অর্পণ করেছে চট্টগ্রামের কয়েকটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2017, 09:41 PM

Updated : 11 Oct 2022, 01:19 PM

বৃহস্পতিবার নগরীর জে এম সেন হল চত্বরে মাস্টারদা সূর্যসেনের আবক্ষমূর্তিতে ফুল দেয় মাস্টারদা সূর্য সেন-প্রীতিলতা পরিষদ, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

শ্রদ্ধা জানানোর পর যুব ইউনিয়নের চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক উজ্বল শিকদার বলেন, “দেশমাতৃকার মুক্তির জন্য ব্রিটিশবিরোধী সংগ্রামে মাস্টারদা সূর্য সেনের আত্মত্যাগ এখনও শোষণ মুক্তির প্রেরণা যোগায়।”

চট্টগ্রাম যুব ইউনিয়নের নেতা প্রীতম সাহা, রুপন ধর ও টুটন দাশ এসময় উপস্থিত ছিলেন।

বাসদের পক্ষের শ্রদ্ধা জানান আল কাদেরী জয়, নাজিম উদ্দিন বাপ্পী, রায়হান উদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক পার্থ প্রতিম নন্দী।

ছাত্র ফেডারেশনের পক্ষে শ্রদ্ধা জানান নগর শাখার সভাপতি শওকত আলী।

১৮৯৪ সালের ২২ মার্চ চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়ায় জন্ম নেন সূর্য সেন। ১৯৩০ সালের ১৮ এপ্রিল তার নেতৃত্বে ‘চট্টগ্রাম যুব বিদ্রোহ’ হয়। ১৯৩৪ সালের ১২ জানুয়ারি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সূর্য সেনকে ফাঁসিতে ঝোলায় তৎকালীন ব্রিটিশ সরকার।