২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্মাণাধীন ভবনের বাঁশ পড়ে আহত কলেজছাত্রের মৃত্যু

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে বাঁশ পড়ে আহত হওয়ার সাতদিন পর চিকিৎসাধীন অবস্থায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2017, 07:33 PM

Updated : 19 Aug 2022, 03:24 PM

মৃত আবিদুর রহমান রাকিব নগরীর বিএএফ শাহীন কলেজের প্রথম বর্ষের ছাত্র। চন্দনাইশ উপজেলার জোয়ারা ফতেনগর গ্রামের আবুল বশরের ছেলে রাকিব দুর্ঘটনাস্থলের কাছে মামার বাসায় থেকে পড়াশুনা করতেন।

শনিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যায় বলে জানান রাকিবের নানা মো. মীর কাশেম।

শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রাকিবের নানা মো. মীর কাশেম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইসিইউতে সাতদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেল রাকিব।”

এর আগে গত ১ জানুয়ারি নগরীর ইপিজেডের আবদুল মাবুদ সওদাগর লেইন এলাকার মহিউদ্দিন নামের একজনের মালিকানাধীন ছয়তলা ভবনের উপর থেকে বাঁশ পড়ে গুরুতর আহত হন রাকিব।

আহত অবস্থায় রাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ওইদিনই আইসিইউতে নেওয়া হয়।