২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলশীতে গাড়ির ধাক্কায় কিশোর নিহত

চট্টগ্রামের খুলশীতে পিকআপের ধাক্কায় নিহত হয়েছে এক কিশোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2017, 09:31 PM

Updated : 19 Aug 2022, 03:23 PM

বৃহস্পতিবার নগরীর বাঘঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মো. রাসেল (১৮) নগরীর এ কে খান কলোনি আবদুল মালেকের সন্তান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ রাসেলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”

রাসেল একটি বাসে চালকের সহকারী হিসেবে কাজ করতেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।