স্যার আশুতোষ কলেজের নবীন-প্রবীণ শিক্ষার্থীদের হীরকজয়ন্তী র্যালি
হীরকজয়ন্তীকে সামনে রেখে নগরীতে বর্ণাঢ্য র্যালি করেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্যার আশুতোষ সরকারি কলেজের নবীন-প্রবীণ শিক্ষার্থীরা।
বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য এ র্যালিতে অংশ নেয় শিক্ষা প্রতিষ্ঠানটির হাজারো শিক্ষার্থী।
নগরীর জামালখান ও চেরাগী মোড় ঘুরে র্যালিটি পুনরায় প্রেস ক্লাবে এসে মিলিত হয়।
এর আগে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে হীরকজয়ন্তী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা নঈম।
আগামী ৭ জানুয়ারি হীরকজয়ন্তীর দিনব্যাপী মূল অনুষ্ঠান হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
চট্টগ্রামের দক্ষিণ-পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠান অবিভক্ত বাংলায় শিক্ষা-সংস্কৃতিতে অনন্য ভূমিকা রেখেছিল।
এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, সৈয়দ মো. হাসান, একেএম শামসুদ্দিন আহমেদ, অমল কান্তি নাথ ও এসএম সোহেল উদ্দিন ছোটন।
