২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে ৫ জাহাজকে জরিমানা

বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং নিরাপত্তা সরঞ্জাম না থাকাসহ কয়েকটি কারণে কর্ণফুলী নদীতে চলাচলকারী পাঁচটি জাহাজকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম বন্দরের ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 07:26 PM

Updated : 19 Aug 2022, 03:22 PM

চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন বুধবার এ অভিযান পরিচালনা করেন।

রোকেয়া পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি, মাস্টার ছাড়াই জাহাজ চালানো, নিরাপত্তা সরঞ্জাম না থাকা, ওভারলোডিং এবং বে ক্রসিংয়ের অনুমতি না থাকায় ইনল্যাণ্ড শিপিং অর্ডিন্যান্স এর আওতায় পাঁচটি জাহাজকে এই জরিমানা করা হয়।

জাহাজগুলো হল- এমভি ফাইজুন নেছা-২, এমভি ডিউ, এমটি রাইছা, ওটি কুইন অব জ্যোতি-২ ও ওটি শিপু।

এছাড়া অভিযান চলাকালে ওটি নিউ শাহ আমানত, ওটি শিপু, এফভি সি হার্ট-৫, এমটি কেডি-৩ এবং এমভি ডিউ এর কাছ থেকে বন্দরের বকেয়া বাবদ নয় লাখ ৩২ হাজার ৩৮০ টাকা আদায় করা হয় বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।