২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ড সুবিধায় আনা পণ‌্য ঢাকায় নেওয়ার পথে আটক

বন্ড সুবিধায় আমদানি করা পলিপ্রোপাইলিন (পিপি) কভার্ড ভ‌্যানে করে ঢাকায় নিয়ে যাওয়ার পথে আটক করেছেন চট্টগ্রামের শুল্ক গোয়েন্দারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 02:45 PM

Updated : 11 Oct 2022, 09:31 PM

বুধবার রাত ১১টার দিকে শুকভার্ড ভ‌্যানটিকে চালকসহ আটক করা হয় বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, গোপন খবর পেয়ে তাদের একটি দল বুধবার রাতে নগরীর দুটি স্থানে অবস্থান নেয়।

“কোরবানিগঞ্জ এলাকায় রাত ১১টার দিকে পণ্য ভর্তি কভার্ড ভ্যানটির গতিরোধ করা হয়। সেসময় পণ‌্য আমদানির কাগজপত্রে অসামঞ্জস্য দেখা দেওয়ায় কভার্ড ভ্যানটি আটক করে চট্টগ্রাম কাস্টমস হাউজে নেওয়া হয়।”

মইনুল খান জানান, বন্ড ‍সুবিধায় আনা এসব পণ্য নিয়ে ঢাকা যাচ্ছিল কভার্ড ভ্যানটি।

“কোরবানিগঞ্জের আশপাশের কোনো এলাকা থেকে সম্ভবত পণ্যগুলো নিয়ে গাড়িটি রওনা হয়েছিল।”

পণ‌্যগুলো কোন প্রতিষ্ঠান আ,দানি করেছে তা জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।

২১ ডিসেম্বর শুরু হওয়া মাসব্যাপী এনফোর্সমেন্টের অংশ হিসেবে এ অভিযান চালানো হয় বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।