চট্টগ্রামে ছুরি মেরে যুবক খুন
চট্টগ্রামের হালিশহরে এক যুবককে ছুরি মেরে হত্যা করা হয়েছে।
নিহত ফয়সাল ইসলাম বাঘা (২৬) হালিশহর বিহারি কলোনীর মো. ফেরদৌসের ছেলে।
রোববার রাতে হালিশহর বি-ব্লকের ট্রেড স্কুল এলাকা থেকে তার লাশ উদ্ধারের পর দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী জানান, শনিবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে স্থানীয় চার যুবকের সঙ্গে ফয়সালের কথা কাটাকাটি হয়।
“এর জের ধরে রোববার রাতে ফয়সালকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
এ ঘটনায় ফয়সালের বাবা একটি মামলা করলে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে জুয়েল ও আলাউদ্দিন নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।
