২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জাল স্ট্যাম্পসহ বিক্রেতা গ্রেপ্তার

চট্টগ্রামের আদালত এলাকা থেকে দুই হাজার জাল স্ট্যাম্পসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 04:29 PM

Updated : 20 Aug 2022, 02:31 PM

বুধবার দুপুরে আইনজীবী এনেক্স ভবনের নিচ থেকে মো. মাঈনুদ্দীন (৪৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মো. কামরুজ্জামান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মাঈনুদ্দীন দীর্ঘদিন ধরে জাল স্ট্যাম্প বিক্রি করে আসছিলেন।

“১০ টাকার প্রতিটি স্ট্যাম্প তিন টাকায় মানুষের কাছে বিক্রি করতেন।”