২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

র‍্যাব-পুলিশ নিরপেক্ষ আচরণ করলে ২৪ ঘণ্টায় সরকার পতন: নোমান

আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ আচরণ করলে বর্তমান সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2016, 06:41 PM

Updated : 20 Aug 2022, 02:27 PM

শনিবার দুপুরে নগরীর পূর্ব বাকলিয়া কালামিয়া বাজারে ওয়ার্ড বিএনপির আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতা নোমান অভিযোগ করে বলেন, “সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে অন্যায়ভাবে বিএনপি নেতাকর্মীদেরকে দমনের কাজে ব্যবহার করছে। সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য বিএনপি নেতাকর্মীদেরকে বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ার পাশাপাশি গুম করে হত্যা করছে।

“পুলিশ ও র‌্যাব যদি নিরপেক্ষ আচরণ করে, বিএনপি জনগণকে সাথে নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে এ সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারবে।”

পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইসমাইলের ২য় মৃত্যূবার্ষিকী উপলক্ষে স্থানীয় বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে বলে আব্দুল্লাহ আল নোমানের একান্ত সচিব নুরুল আজিম হিরুর পাঠানো এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মৃত্যূবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেনসহ স্থানীয় ও নগর নেতারা।