২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ফুটপাত ও নালা থেকে ২৫০ দোকান উচ্ছেদ

চট্টগ্রামের আগ্রাবাদে ফুটপাত ও নালা থেকে ২৫০ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2016, 09:19 PM

Updated : 20 Aug 2022, 02:25 PM

বুধবার আগ্রাবাদের বিদ্যুৎ ভবন থেকে শুরু করে বাদামতলীর মোড় হয়ে সিজিএস কলোনি সংলগ্ন জাম্বুরি মাঠের পূর্বপাশ পর্যন্ত সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

দিনব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন সিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগ্রাবাদ এলাকার প্রধান সড়ক ও অন্যান্য সড়কের উভয় পাশে থাকা ভাসমান দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে।

উচ্ছেদ করা দোকানের মধ্যে নালার উপর খুঁটি গেড়ে গড়ে তোলা দোকানও রয়েছে বলে জানান তিনি।

নভেম্বরের শুরুতে ফুটপাত ও টেম্পু স্ট্যান্ডের নিয়ন্ত্রণ রাখাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের প্রেক্ষিতে সিসিসি এসব দোকানের উচ্ছেদের সিদ্ধান্ত নেয়।