২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইইউতে শরণার্থী বিষয়ে কর্মশালা

শরণার্থী বিষয়ে চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) ও ইউএনএইচসিআর এর যৌথ উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2016, 09:46 PM

Updated : 20 Aug 2022, 02:20 PM

শনিবার সিআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী বলেন, মানবতার স্বার্থে আন্তর্জাতিক আইনের অধীনে নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা দেওয়া প্রয়োজন।

এজন্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় অতিথি ছিলেন চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মশিয়ার রহমান ও জাতিসংঘের শরাণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর কক্সবাজার অফিসের প্রধান কর্মকর্তা জন ম্যাককিসিক।

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চলমান নিপীড়নের প্রেক্ষাপটে শরণার্থীদের জন্য করণীয় ঠিক করতে কর্মশালাটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ‘প্রবলেমস্ অ্যান্ড চ্যালেঞ্জেস ইন ডিলিং উইথ দ্য কেসেস অব রোহিঙ্গাস’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রামের জ্যোষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজা।