২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়ল দোকান-বসতঘর

চট্টগ্রামের কর্নেল হাটে আগুনে ছয়টি বসতঘর ও ১২টি দোকান পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 01:28 PM

Updated : 20 Aug 2022, 02:19 PM

আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মী বিশ্বান্তর বড়ুয়া জানান, বুধবার রাত সোয়া ৩টার দিকে বিশ্বকলোনি এলাকায় এ অগ্নিকাণ্ড হয়।

খবর পেয়ে আগ্রাবাদ, নন্দনকানন ও বন্দর ফায়ার স্টেশনের নয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিশ্বান্তর বড়ুয়া বলেন, “বিশ্বকলোনিতে আবদুল কাইয়ুমের ভাড়া দেওয়া ঘরে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরপর তা ছড়িয়ে পড়ে ছয়টি কাঁচাঘর ও ১২টি দোকান পুড়ে যায়।”

অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। ঘর ও দোকানের মালামাল পুড়ে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বিশ্বান্তর বড়ুয়া জানান।