চট্টগ্রামে ইয়াবা সেবনে ৫ যুবকের কারাদণ্ড
ইয়াবা সেবনের অপরাধে চট্টগ্রামে পাঁচ মাদকাসক্তকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার নগরীর হালিশহর এলকার মুন্সিপাড়ায় পরিচালিত ওই অভিযানে ৬০টি ইয়াবাও উদ্ধার করা হয়।
জেলা প্রশাসন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইয়াবা সেবনে দণ্ডিত চারজনকে তিন মাস করে এবং একজনকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
তিন মাসের দণ্ডপ্রাপ্তরা হলেন- আনিসুর রহমান রুবেল (২৮), আব্দুল আজিজ ইমন (২১), শামসুল ইসলাম রুবেল (২৬), মো. আরিফ কামাল (২৫)।
আর একই অপরাধে মো. সাহাবুদ্দিন নামের একজনকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইয়াবা সেবন ও রাখার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
উদ্ধার করা ইয়াবাগুলো ধ্বংস করা হয়েছে বলেও এতে জানানো হয়।
