২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের আমিন জুট মিল এলাকা থেকে দুটি বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2016, 11:13 PM

Updated : 20 Aug 2022, 02:14 PM

গ্রেপ্তার জয় নাথ কাঞ্চন (২০) নগরীর বালুছড়া এলাকার সুনীল নাথের ছেলে। তাদের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়।

বুধবার রাত সোয়া ৮টার দিকে বায়েজিদ থানাধীন আমিন জুটমিলের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানান থানার ওসি মোহাম্মদ মহসিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে অভিযান চালিয়ে জয়কে ধরা হয়। তার কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি দুটি পিস্তল এবং ১১ রাউন্ড গুলি পাওয়া যায়।

পুলিশের উপস্থিতি ঢের পেয়ে তার সঙ্গে থাকা কয়েকজন সহযোগী পালিয়ে যায় বলেও জানান পুলিশ কর্মকর্তা মহসিন।