২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক‌্যাসেট প্লেয়ার বক্সে ৫ হাজার ইয়াবা, বাসচালক গ্রেপ্তার

যাত্রাবাহী বাসের ক‌্যাসেট প্লেয়ার বক্সে পাঁচ হাজার ইয়াবা বহন করায় চালককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2016, 12:53 PM

Updated : 20 Aug 2022, 02:12 PM

বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতায়ালির ফিরিঙ্গি বাজার এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী শ‌্যামলী পরিবহনের বাসে অভিযান চালানো হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক আলী আসলাম হোসেন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ফিরিঙ্গি বাজার এলাকায় বাসটি আটক করে তল্লাশি চালিয়ে ক্যাসেট প্লেয়ারের বক্স ইয়াবাগুলো পাওয়া যায়।”

ইয়াবা বহনের অভিযোগে গ্রেপ্তার বাসচালক মজিবর রহমানের বিরুদ্ধে কোতায়ালি থানায় মামলা করেছেন অধিদপ্তরের পরিদর্শক আবুল কাশেম।