২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চার বেকারিকে ৮ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর বায়েজিদে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি করায় চার প্রতিষ্ঠানকে আট লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 11:12 PM

Updated : 20 Aug 2022, 02:09 PM

সোমবার নগরীর বায়েজিদ বোস্তামির অক্সিজেন, ডেবার পাড়, টেক্সটাইল মোড় ও পূর্ব নাসিরাবাদে এ অভিযান চালায় র‌্যাব-৭।

র‌্যা-৭ এর এএসপি শাহেদা সুলতানা ও সহকারী পরিচালক চন্দন দেবনাথ অভিযানে নেতৃত্ব দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, অপরিচ্ছন্ন পরিবেশ ও বিএসটিআই’র লাইসেন্স ছাড়া বেকারি পণ্য তৈরি করায় অক্সিজেন এলাকার আল্লাহর দান বেকারিকে দুই লাখ টাকা এবং টেক্সটাইল মোড় এলাকার নিউ বেঙ্গল ফুডসকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

একই অভিযোগে বায়েজিদের পূর্ব নাসিরাবাদ এলাকার সম্রাট বেকারিকে তিন লাখ টাকা ও ডেবার পাড় এলাকার রমজান ফুডস অ্যান্ড বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয় বলে বিজ্ঞপ্তি জানানো হয়।