২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইইউতে বসন্তকালীন সেমিস্টারের ভর্তি ফরম বিতরণ শুরু

চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) বসন্তকালীন সেমিস্টারের ভর্তি ফরম বিতরণ শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2016, 09:55 PM

Updated : 20 Aug 2022, 02:08 PM

শনিবার সিআইউ’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার ফরম বিশ্ববিদ্যালয়ের তথ্য অফিস হতে সংগ্রহ করা যাবে অথবা প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে জমা দেওয়া যাবে।

১৪ ডিসেম্বর ভর্তি ফরম জমা দেওয়ার শেষ তারিখ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

যেসব বিভাগে ভর্তি ফরম দেওয়া হবে- ব্যবসায় অনুষদের বিবিএ, এমবিএ কোর্স, আইন অনুষদের এলএলবি, এলএলএম কোর্স,  লিবারেল আর্টস ও সমাজবিজ্ঞান  অনুষদের ইংরেজি বিভাগ, প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান অনুষদের কম্পিউটার বিজ্ঞান (সিএস), কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই), কম্পিউটার প্রকৌশল (সিই), তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) এবং ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশন প্রকৌশল (ইটিই)।

এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিছু কোর্স/ক্রেডিট সম্পন্ন করেছে এমন ছাত্র-ছাত্রীদেরকে ‘ট্রান্সফার স্টুডেন্ট’ হিসেবে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচনা করা হবে বলে জানিয়েছে ভর্তি কমিটি।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের তথ্য বিভাগ অথবা ০১৯৪-৬৯৭৩৭৭৮ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ভিত্তিক আয়োজন ‘সিআইইউ ওপেন ডে’ আগামী ২৩শে নভেম্বর অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।