২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসচাপায় পুলিশ সদস‌্যের মৃত‌্যু

চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় পুলিশের এক কনস্টেবলের মৃত‌্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2016, 03:09 PM

Updated : 20 Aug 2022, 02:08 PM

নিহত মো. রেজাউল করিমের (৩১) বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তিনি খুলশী থানায় কর্মরত ছিলেন।

শুক্রবার সকালে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়কের দৌলতপুর অংশে এ দুর্ঘটনা ঘটে বলে পটিয়া থানার ওসি কেফায়েত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

এ ঘটনায় আরেক কনস্টেবল আহত হয়েছেন। আহত রুবেল দাশকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসাপাতালে পাঠানো হয়েছে। রুবেল চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দপ্তরে কর্মরত।

ওসি বলেন, সকালে দুই পুলিশ সদস্য মোটর সাইকেল চালিয়ে বাঁশখালী যাচ্ছিলেন।

“এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই রেজাউল মারা যান।”

দুর্ঘটনার জন্য ‘দায়ী’ বাসটিকে আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে বলে ওসি জানান।