২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩ থানার ওসি বদল

চট্টগ্রামে তিন থানার ওসিকে বদলানো হয়েছে। এছাড়া ছয় পুলিশ পরিদর্শককেও বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2016, 08:08 PM

Updated : 20 Aug 2022, 02:07 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার এই রদবদল করেন বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আনোয়ার হোসেন।

বন্দর থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিমকে ডবলমুরিং থানায় পাঠানো হয়েছে। গোয়েন্দা পুলিশের বন্দর জোনের পরিদর্শক এস এম ময়নুল ইসলামকে বন্দর থানার ওসি করা হয়েছে।

সিএমপিতে সদ্য যোগ দেওয়া মো. আবুল বাসারকে ইপিজেড থানার ওসি করা হয়েছে।

ডবলমুরিং থানার ওসি বশির আহমদ পুলিশ ব্যুরো অব ইনভেন্টিগেশনে (পিবিআই) এবং ইপিজেড থানার ওসি আবুল কালামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

পরিদর্শক (তদন্ত) হিসেবে ইমিগ্রেশন পুলিশে কর্মরত মুহাম্মদ মঈন উদ্দীনকে বায়েজিদ বোস্তামী থানায়, মো. জাকির হোসেন ভূঁইয়াকে আকবর শাহ থানায়, আলমগীর হোসেনকে হালিশহর থানায়, গোয়েন্দা পুলিশের বন্দর জোনের পরিদর্শক শাহাদাৎ হোসেন খানকে ডবলমুরিং থানায়, গাজী মুহাম্মদ ফৌজুল আজিমকে পতেঙ্গা থানায় বদলি করা হয়েছে।    

ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মো. এনামুল হককে বন্দর জোনে বদলি করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আনোয়ার।

এর আগে গত ২৫ অক্টোবর পাহাড়তলী থানার ওসিসহ ছয় পরিদর্শকের কর্মক্ষেত্র পরিবর্তন করা হয়েছিল।