চট্টগ্রামে ৩ খাদ্য পরিদর্শক বরখাস্ত
সরকারি ন্যায্য মূল্যের চাল বিক্রির কর্মসূচিতে অনিয়মের অভিযোগে চট্টগ্রামে তিন খাদ্য পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার এ তিনজনকে বরখাস্তের পাশাপাশি চাল বিক্রিতে নিযুক্ত তিনজন ব্যবসায়ীর ডিলারশিপও বাতিল করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।
সাময়িকভাবে বরখাস্ত তিন খাদ্য পরিদর্শক হলেন- শুভজিৎ দে, শাহনেওয়াজ ও শাহাবুদ্দিন।
চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিলারের সাথে কারসাজি করে চাল আত্মসাতের যে অভিযোগ, প্রাথমিক তদন্তে তার সত্যতা পাওয়া গেছে।
“অভিযোগের সত্যতা পাওয়ায় তিন খাদ্য পরিদর্শককে সাময়িক বরখাস্ত ও তিন ডিলারের ডিলারশিপ বাতিল করা হয়েছে। অধিকতর তদন্তের পর তাদের তিন কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
